বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সালমান দিনে একরকম, রাতে অন্যরকম; কেন বললেন মিকা সিং?

Main Admin
মে ৪, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের দুই রথী সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের নানা গল্প শেয়ার করেছেন ভারতীয় র‍্যাপার মিকা সিং। সম্প্রতি এক পডকাস্টে তিনি সালমান খান সম্পর্কে বেশ কিছু গোপন কথা প্রকাশ করেন। তার মতে, সালমানের নানা রূপ রয়েছে, যা অনেকের অজানা।

সালমান প্রসঙ্গে এক বিস্ফোরক কথা ফাঁস করেন মিকা। বলেন, ‘সালমান ভাই যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে সালমান আর নিজের মধ্যে থাকে না। সালমানের কাছে তখন সবাই তার প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান তিনি। জোরে জোরে হাসেন। খুব মজা করেন। একবার তো সালমান দু পেগ ড্রিঙ্ক করে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সালমান কখনও বেহুঁশ হন না। তিনি একেবারেই ভোলেন না তিনি একজন অভিনেতা, দেশের নামকরা একজন মানুষ। তাই তার ব্যবহার খুবই মাপা থাকে।’

মিকা সিং দাবি করেন, সালমান দিনে একরকম ও রাতে অন্যরকম। তার মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভালো থাকে, তাহলে সে রাজা। আর মুড খারাপ থাকলে, সালমানের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই।

মিকা আরও বলেন, ‘সালমান দিনের বেলা কিছুটা খিটখিটে থাকেন। তার সঙ্গে কথা বলার সেরা সময় হলো সন্ধ্যা ছয়টা থেকে রাতের মধ্যে। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত সালমান ভাইয়ের থেকে দূরে থাকাই ভালো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।