পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সৌদি যুবরাজের আহ্বানে ট্রাম্প সক্রিয়

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতটি যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর ও সৌদি আরবসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এমনটা করার নিয়ত ছিল না আমার। ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কিন্তু, আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি। এটা অতটা সহজ হবে না।

উল্লেখ্য, এর আগে, যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।