বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘হৃদয়স্পর্শী’ কাহিনির আড়ালে নির্মম বাস্তবতা? উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ

Main Admin
মে ৩০, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া কোরিয়ান নাটক ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ এখন চরম বিতর্কের মুখে পড়েছে।

সিরিজটির প্রযোজনা টিমের বিরুদ্ধে ভাড়া করা প্রপস নষ্ট করা, অতিরিক্ত শিল্পীদের প্রতি অমানবিক আচরণ এবং শীতকালীন শ্যুটিংয়ে অবহেলার অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে এসব অভিযোগ প্রকাশ্যে আসে, যার সূচনা হয় একটি প্রপস ভাড়া দেওয়া কোম্পানির অভিযোগ দিয়ে।

প্রতিষ্ঠানটি দাবি করে, “আমাদের ভাড়া দেওয়া বাস ও অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করতে না পেরে প্রযোজনা টিম সেগুলোর ক্ষতি করেছে। তারা ল্যাকার ব্যবহার করে বাসে স্টেনসিল করে, যা স্থায়ীভাবে রঙ পরিবর্তন করে দেয়।”

তারা আরও লেখে, “প্রোডাকশন টিমের কারিগরি জ্ঞান না থাকায় আমাদের স্টাফদের সেটে পাঠাতে হয়, শুধু পর্যবেক্ষণের জন্য। তারা সরঞ্জামগুলো ভেঙে ফেলেছে, যার ছবি তুলে আমরা পরবর্তীতে ক্ষতিপূরণের দাবি জানাই।”

আরও অভিযোগ করে বলা হয়, “তাদের ভুল ধরিয়ে দিলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি এক কর্মী বলেন, ‘ল্যাকার থিনার দিয়ে তো মুছে ফেলা যাবে!’”

অতিরিক্ত শিল্পীদের শারীরিক ও মানসিক নিপীড়নের অভিযোগ

প্রপস কোম্পানির অভিযোগ ছড়িয়ে পড়ার পর, অন্যান্য ক্রু এবং অতিরিক্ত শিল্পীরাও নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

একজন লিখেছেন, “এই সিরিজের এক্সট্রাদের জোর করে মাথা মুড়িয়ে ফেলানো হয়। খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়া হতো না। শীতে কাঁপতে হতো গরম কাপড় ছাড়া।”

তাদের অভিযোগ, মূল অভিনেতা ছাড়া বাকিদের প্রতি প্রযোজনা টিমের কোনো মনোযোগ ছিল না।

“বৃদ্ধ শিল্পীদেরও তীব্র শীতে অবহেলা করা হয়। খাবারের জন্য ফুড ট্রাক বা ক্রাফট টেবিল ছিল না। আমাদের একটি এলোমেলো রেস্টুরেন্টে পাঠিয়ে ৩০ মিনিটের মধ্যে খেয়ে আসতে বলা হতো,” অভিযোগ করেছেন একজন।

তারা আরও বলেন, “তীব্র শীতে ইনসুলেটেড পোশাক পরতে দেওয়া হতো না, কারণ কস্টিউম নষ্ট হবে বলে দাবি করা হতো। কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকা এক্সট্রাদের কে-ই বা খেয়াল করে?”

প্রযোজনা টিমের নীরবতা, তদন্তের দাবি উঠছে

‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’-এর প্রযোজনা টিম এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির ভিতর তদন্তের দাবি জানিয়েছেন।

লিম সাং চুনের রচনায় নির্মিত এই সিরিজে জেজু নামের এক সাহসী কিশোরী এবং এক তরুণের বন্ধুত্ব ও জীবনের গল্প তুলে ধরা হয়েছে। হৃদয়স্পর্শী কাহিনির কারণে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে নাটকটি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।