বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ এমপি ড. রূপা হক সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ড. রূপা হক কে সংবর্ধনা দিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার, বিকাল ৪টায় উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক আ ন ম এহসানুল হক মিলন, বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য মো. জোনায়েত আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এছাড়াও স্টার ইনফ্রসট্রাকচার ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক চৌধুরী, ইউজিসি’র প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার এম মাকসুদুর রহমান ভুঁইয়া, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার।

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এর মুখপাত্র নাজমুল আহসান, নির্বাহী সদস্য মোনালিসা, মোঃ আসিফ রেজা ও এহসান চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং এমপি রূপা হকের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রূপা হক বলন, ৫ই আগষ্টের আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তরুণ ছাত্ররা এই বিপুল পরিবর্তন এনেছে। ছাত্র জনতার বিপ্লবের ফসল এই নতুন বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। টেকসই ভবিষ্যৎ গড়তে এই সুযোগ কাজে লাগাতে হবে। তরুণরাই পারবে এই পরিবর্তন ধর রাখতে।

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশসংসা করেন রূপা হক। বলেন, তাদের সম্পর্কে আগে মানুষের ভিন্ন রকম ধারনা ছিল। সেটা তারা বদলে দিয়েছে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ব্রিটেন এবং ইউরোপের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে উল্লেখ করে ব্রিটিশ এমপি বলেন, এ বিষয়ে তিনি কাজ করবেন।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানান তিনি।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, ৫ই আগষ্টের আগের নৈরাজ্যের ক্যাম্পাসে এবং নৈরাজ্যের সড়কে আমরা আর ফিরতে চাই না। আমরা চাই কোন ক্যাম্পাসে আর একজনেরও রক্ত ঝরবে না। পুলিশ আর কোন দিন ছাত্রদের বুকে গুলি চালাবে না। এসব পরিবর্তন কার্যকর করতে রাজনীতিবিদদের বাধ্য করতে হবে।

সবশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।