বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

আন্দোলনরত ছাত্র-জনতার জন্য আর্জেন্টাইন ফুটবলারের প্রার্থনা ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Main Admin
আগস্ট ৬, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে দেখা যায়, লাল রঙের কাপড় দিয়ে চোখ বাঁধা, ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা। এমনই একটি ছবি ফেসবুকে এমন ছবি প্রকাশ করেছেন এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যাপশনে লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশি ভক্তরা, আমি আপনাদের কথা সুনতে পাচ্ছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি।’

মাত্র এক ঘণ্টায় ১ লাখ ৩৮ হাজার মানুষের রিয়্যাক্ট এবং ৪০ হাজার শেয়ার হয়েছে পোস্টটি। কমেন্টস করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বাংলাদেশিরা।

কমেন্ট বক্সে হাবিবা নাসরিন নামের একজন লিখেছেন, ‘আপনার পা ধোয়া পা‌নি কোথা থে‌কে সংগ্রহ করা যা‌বে ভাই? আমা‌দের কিছু প্লেয়ার‌দের খাওয়াতাম আর কী!’

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, ‘ভালোবাসা দিলে সেটার প্রতিদান পাওয়া যায়, আপনি তার জ্বলন্ত প্রমাণ।’

শান্ত নামের একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের অনুভূতিকে সম্মান করার জন্য আপনাকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, গত বিশ্বকাপের সময়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাজুড়ে। লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।