পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মোদি

Sun this Ja ham
জানুয়ারি ২৭, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রায় দুই দশক ধরে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।”

মোদি দাবি করেন, “বিশ্বজুড়ে মানুষ এটিকে ‘সব চুক্তির মাতা’ বলছে। এই চুক্তি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ও ইউরোপের লাখ লাখ মানুষের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। চুক্তিটি বিশ্বব্যাপী জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।”

মোদির মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিতিশীল সম্পর্কের বিপরীতে নিজেদের সুরক্ষিত রাখতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে মোদি এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন চুক্তির বিস্তারিত তথ্য নিয়ে একটি যৌথ ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইইউ গত বছর ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির পর, সম্প্রতি দক্ষিণ আমেরিকান জোট মারকোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার কয়েকদিন পরেই এবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করল।

এদিকে ভারতও একই সময়ে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা ও ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এসব বাণিজ্য চুক্তির ঘটনা সামনে আসছে।

ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় গত বছর ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ভেঙে যায়। সূত্র: বিবিসি, রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।