পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইন্টারনেটের দাম কমানোর দাবি

আইটি ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইন্টারনেটের দাম কমানো ও মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ডিজিটাল সেবা উদ্যোক্তারা। তারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, প্রান্তিক অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও টেলিযোগাযোগ আইনের সংশোধনসহ বেশ কয়েকটি দাবি জানান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি ভবনে এক গোলটেবিল বৈঠকে তারা এসব দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আইসিটি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, বিগত বছরগুলোতে যে বৈষম্য হয়েছে তা খুঁজে বের করছি। সেবার মান বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারাও ইন্টারনেটের দাম কমানোর পক্ষে মত দেন।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ-উল-বারীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স প্রতিষ্ঠান চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিফ আলিম।

বিডিজবস ডটকম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর বলেন, ব্রডব্যান্ডের মতো আনলিমিটেড মাসিক মোবাইল ডাটা মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে আনা উচিত।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন বলেন, ইউএসডি ব্যবহারে এসএমএস খরচ কমানো দরকার।

দারাজ বাংলাদেশের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস বলেন, ডিজিটাল সেবাই ভবিষ্যৎ। অ্যাপে আইপিফোন ব্যবহারের বিষয়টি সহজতর করা দরকার।

পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, বিগত সরকারের সময়ে ইন্টারনেট বন্ধ হওয়ার পাশাশি ১৫ দিন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল। সেই সময় সাড়ে ৭০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, যদি শতকরা ১০ ভাগ ইন্টারনেট ব্যবহার বাড়ে তাহলে তা জিডিপিতে ১.৮ শতাংশ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী বলেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ডেটা ও সাইবার সুরক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। তাই গত ১০ বছরের যে বৈষম্য হয়েছে তা খুঁজে বের করছি।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল হক বলেন, ইন্টারনেট বাতাসের মতো ফ্রি হওয়া উচিত। ডাটাকে পানির দামে আনতে হবে।

গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনার ও মহাপরিচালকরা এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রায় ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।