পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কার মধ্যেই টেকনোর মূল্যছাড়, কমল ক্যামন ৫০–এর দাম

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববাজারে স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ছে। এর সঙ্গে করনীতির পরিবর্তনের প্রভাব মিলিয়ে বাংলাদেশেও স্মার্টফোনের দাম বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে নির্বাচিত কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত মডেল কম দামে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যছাড় দেওয়া হয়েছে ক্যামন ৫০ মডেলে।
৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ–সংবলিত ক্যামন ৫০ মডেলের আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। মূল্যছাড়ের পর সেটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা। অর্থাৎ এ সংস্করণে দাম কমেছে ২ হাজার টাকা।
অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ–সংবলিত ক্যামন ৫০ মডেলের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। ফলে এই সংস্করণে ক্রেতারা ৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। তবে ঘোষিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।
টেকনো জানিয়েছে, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়েছে। এ ছাড়া ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ায় বাজারে অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
এমন পরিস্থিতিতে গ্রাহকদের কথা বিবেচনায় নিয়েই মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেকনোর ভাষ্য, প্রযুক্তিপণ্য আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্যছাড়ের এ অফার সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।