বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় টেলকো ওয়ারফেয়ার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) টেলিকমিউনিকেশনস ক্লাব সফলভাবে আয়োজন করেছে ‘দ্য রয়্যাল হ্যাট প্রেজেন্টস ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার’। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শুরু হয়ে ফ্লাইট এক্সপার্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানটি দুই দিনব্যাপী চলে ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ অংশগ্রহণকারী এবং ১০টির বেশি বিশ্ববিদ্যালয়ের দল এতে অংশ নেয়। এ প্রতিযোগিতার উল্লেখযোগ্য দিক ছিল ডেটা ওয়ার এবং নেটওয়ার্ক ওয়ার নামের দুটি নতুন বিভাগ, যা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হয়। এখানে শিক্ষার্থীরা ডেটা বিশ্লেষণ এবং নেটওয়ার্ক সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দেক। তিনি বলেন, এ ইভেন্টটি আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাব এবং দক্ষতার একটি বড় উদাহরণ।

অনুষ্ঠানের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্লাবের মডারেটর অধ্যাপক ড. শামিম এইচ রিপন এবং খালেদ মাহবুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা। তিনি বলেন, এ ধরনের ইভেন্ট শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিযোগিতার আকর্ষণীয় বিভাগগুলোর মধ্যে ছিল টেলি ওয়ার, নেটওয়ার্ক ওয়ার, ডেটা ওয়ার, এবং জি-ওয়ার। পাশাপাশি ভ্যালোরান্ট, ই-ফুটবল এবং এফসিটুয়েন্টিফাইভের মতো জনপ্রিয় গেমের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।