বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উদ্বোধনের এক মাসেই ধসে পড়লো সেতু-সড়ক, আতঙ্কে এলাকাবাসী

দৈনিক পত্রিকার পাতা ডেস্ক
মে ৫, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যে একটি সেতু ও সংযোগ সড়কের অংশ ধসে পড়ায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা গিয়ে দেখতে পান, সদ্য নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে নিচে নেমে গেছে। স্থানীয়দের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় এই ধসের ঘটনা ঘটে।

প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি টাকারও বেশি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে। এলাকাবাসীর অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয় এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যে এ ধরনের ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন বলে জানান। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে এবং কাজের কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।

উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সড়কের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের কাজ এখনো চলমান থাকায় দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত স্থায়ী সমাধান ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।