বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ

Main Admin
এপ্রিল ২৯, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী আগস্টে অনুষ্ঠাতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সোমবার ঘোষিত গ্রুপিং অনুযায়ী, ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর।

বাছাইপর্বটি অনুষ্ঠিত হবে ২ থেকে ১০ আগস্ট, এবং আয়োজক দেশ এখনো নির্ধারণ না হলেও সম্ভাব্য ভেন্যু হিসেবে দক্ষিণ এশিয়ার একটি দেশ বিবেচনায় রয়েছে।

বাংলাদেশ দলের বাছাই অভিযান শুরু হবে ৬ আগস্ট, উদ্বোধনী দিনেই লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর এবং ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে। এশিয়ান নারী ফুটবলে তাদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও র‍্যাংকিং। ফলে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এই প্রতিযোগিতায় ৩৩টি দেশ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৩ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। আয়োজক দেশ থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।