বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কসমেটিকা ঢাকায় সেরা প্যাভিলিয়নসহ দুই স্বীকৃতি পেল রিমার্ক-হারল্যান

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রসাধনী পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিন গতকাল শনিবার সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সার্বিক বিবেচনায় দেশসেরা প্রসাধনী উৎপাদক কোম্পানি ও সেরা প্যাভিলিয়নের স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, হারল্যানের বিপণন প্রধান হাবিবুল্লাহ হাবিবসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস শিল্পে রিমার্কের অবদান ঈর্ষণীয়। কসমেটিকা ঢাকায় আধুনিক উৎপাদনসক্ষমতার প্রদর্শন, ব্যতিক্রমী স্টল ডিজাইন ও পেশাদার উপস্থাপনা তাঁদের বিশেষভাবে মুগ্ধ করেছে। রিমার্কের প্যাভিলিয়ন শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশের কসমেটিকস শিল্পের সক্ষমতা ও সম্ভাবনাও দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে।

তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর শেষ দিনে রিমার্কের প্যাভিলিয়নে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি, শার্লিন ফারজানা, শবনম ফারিয়াসহ ইনফ্লুয়েন্সার ও দর্শনার্থীদের মধ্যে রিমার্কের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য নিয়ে বিশেষ আগ্রহ দেখা যায়।

শেষ দিনে নতুন উদ্যোক্তাদের মধ্যেও রিমার্কের প্যাকেজিং ও প্রিন্টিং সক্ষমতা নিয়ে আগ্রহ ছিল। তাঁরা নিজেদের ব্র্যান্ডের জন্য বিভিন্ন প্যাকেজিং সামগ্রীর অর্ডারসহ নানা বিষয়ে তথ্য নেন।

রিমার্কের প্যাকেজিং বিভাগের প্রধান মো. আলী রেজা জানান, প্রদর্শনী চলাকালে প্রিন্টিং, প্যাকেজিং ও করপোরেট সেলস খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের মধ্যে রিমার্কের বিশ্বমানের প্যাকেজিং, প্রিন্টিং ও ইনগ্রেডিয়েন্ট নিয়ে আগ্রহ ছিল।

এ স্বীকৃতিকে বড় অর্জন হিসেবে দেখছেন রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ। তিনি বলেন, ‘আজকের এই অর্জন শুধু রিমার্কের নয়, দেশের কসমেটিকস উৎপাদনসক্ষমতারও স্বীকৃতি। ১৬ দেশের ৫৮টি কোম্পানির মধ্যে রিমার্কের সেরা হওয়া অবশ্যই দেশীয় উৎপাদকদের আরও উৎসাহিত করবে। নকল-ভেজালের ভিড়ে ভোক্তাদের আসল পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে রিমার্ক। আজকের এই অর্জন আমাদের ওপর আরও বেশি দায়িত্ব তুলে দিয়েছে।’

রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান বলেন, ‘প্রথমবার অংশ নিয়েই এমন স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি, আগামী দিনে আমরা আরও জোরালোভাবে মানুষের সামনে রিমার্কের নিত্যনতুন প্রযুক্তিগত সক্ষমতা ও পণ্য নিয়ে আসতে পারব। পাশাপাশি কসমেটিকস খাতে বাংলাদেশের ঈর্ষণীয় অবস্থানও তুলে ধরতে পারব।’

হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘রিমার্ক তার পণ্য শুধু দেশের বাজারের জন্য নয়, সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। নতুন এই অর্জন আমাদের আগামী দিনের পথচলা আরও মসৃণ করে তুলবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), ফর্মুলেশন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদন করছে রিমার্ক। এসব পণ্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, উৎপাদন ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি, বিএসটিআই, হালাল সার্টিফিকেশন ও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।