বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুবি শিক্ষার্থীদের ৪০% ফি কমানোর দাবিতে স্মারকলিপি

Main Admin
মার্চ ৭, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেমিস্টার ও স্নাতক ১ম বর্ষের ভর্তির ৪০ শতাংশ ফি কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর গণস্বাক্ষর যুক্ত করে উপাচার্য দপ্তরে এ স্মারক লিপি জমা দেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৭ অক্টোবর সেমিস্টার ও স্নাতকের ভর্তি ফিসহ আরও কিছু ফি বাড়ানো হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী পড়াশোনা করেন। তাদের জন্য অতিরিক্ত ফি বহন করা কষ্টসাধ্য। বার্ষিক আয় বাড়ানোর কথা বলে শিক্ষার্থীদের উপর আর্থিক ধকল বাড়ানো এটা অমানবিক। এক্ষেত্রে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য আমরা তাগিদ জানাই।

এছাড়াও শিক্ষার্থীদের জীবন পরিচালনা সহজীকরণের জন্য সেমিস্টার ও স্নাতকে ভর্তি ফি ৪০ শতাংশ কমানোর দাবি জানায়। যে সকল খাতে ফি বর্ধিত করা হয়েছে সেগুলো কমানোর জন্য অনুরোধ জানায় তারা।

থিয়েটারের সাধারণ সম্পাদক হান্নান রহিম বলেন, থিয়েটার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে সব সময় সোচ্চার ছিল। ২০১৮ সালে থিয়েটারের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরে ভর্তি ফি কমানো হয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে আজকে আমরা গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৪-২৫ অর্থ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আয় দেখাতে বলা হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। আয়ের খাত হিসেবে ১৫টি খাত দেখানো হয়েছে, সে সাথে বর্ধিত করা হয়েছে বিভিন্ন খাতের ফি। এর মধ্যে স্নাতক প্রথম বর্ষে ফি ১ হাজার, ২য় বর্ষে ৫৫০ টাকা ফি বৃদ্ধি করা হয়। অন্যদিকে স্নাতকোত্তরের (বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা ও আইন) অনুষদের ভর্তির ফি আগে সাত হাজার আটশো থাকলেও ২০২৩-২৪ সেশনে সেই ভর্তি ফি আট হাজার নয়শত টাকা করা হয়েছে। হল ফি বৃদ্ধি করে ১৫০ টাকা হয়েছে। এছাড়াও স্নাতকের নতুন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে প্রায় দুই হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।