বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

কোটা বাতিল করেছেন আদালত, সরকারের কিছু করার নেই: পররাষ্ট্রমন্ত্রী

Main Admin
জুলাই ৭, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সরকার কোটা বাতিল করেনি, আদালতের রায়ে এটি বাতিল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের এখানে কিছু করার নেই বলেও জানান তিনি।শনিবার রাতে চট্টগ্রামের প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিএফইউজের আয়োজনে প্রীতি সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

তিনি বলেন, কিন্তু এসব দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। যে কোনো দেশেই প্রধানমন্ত্রী সফর করলে তারা মনে করে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। একটা দেশকে কয়বার বিক্রি করা যায় বিএনপির কাছে পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন রাখেন।

এ সময় তিনি আরও বলেন, ভারত, চীন সবার সাথেই বাংলাদেশ সুসম্পর্ক রেখে চলবে, সবার সাথে ভালো সম্পর্ক রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।