বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্যামব্রিজে প্রদর্শিত হবে প্রথম ম্রো ভাষার বাংলাদেশি সিনেমা

Main Admin
মার্চ ৫, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’ এবার প্রদর্শিত হবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজ ক্যামব্রিজ স্থানীয় সময় বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।ডিয়ার মাদার’ সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।এর আগে এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শিত হয়েছে।

ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যারা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।বিবেচনা করে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে, যাতে এটি ভবিষ্যতে গবেষক ও সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। যারা আদিবাসী সংস্কৃতি, সিনেমার মাধ্যমে প্রতিরোধ এবং বিকল্প গল্প বলার কৌশল নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অবিস্মরণীয় সম্পদ হিসাবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।