বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিডনিতে ঈদ আনন্দ-আড্ডা : প্রবাসে মিলনমেলা ও উৎসবের ছোঁয়া

Main Admin
জুন ১৬, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসেও থেমে নেই ঈদের আনন্দ। রবিবার সন্ধ্যায় সিডনির মিন্টোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী— ‘ঈদ আনন্দ-আড্ডা’। মিন্টো এলাকার নতুন ভেন্যু ‘মিন্টো কিচেন’-এ আয়োজিত এই অনুষ্ঠান ছিল এক জমকালো মিলনমেলা, যেখানে একত্রিত হয় প্রায় অর্ধসহস্র প্রবাসী।

প্রবাস জীবনের ব্যস্ততা আর দূরত্বের মাঝেও ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এই আয়োজনটি উৎসর্গ করা হয় নতুন আসা বাংলাদেশি শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং সদ্য আসা শিক্ষার্থীদের মধ্যে যেন বাংলাদেশের ঈদ উদযাপনের ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক উষ্ণতা পৌঁছে দেওয়া যায়— সে লক্ষ্যেই এমন আয়োজন।

অনুষ্ঠানে ছিল একসাথে ডিনারের আয়োজন। পরিবেশন করা হয় কোরবানির মাংস, ঐতিহ্যবাহী মিষ্টান্ন, জিলাপি, কোমল পানীয় ও গরম চা। চেনা-অচেনা সবার মাঝে কোলাহল, হাসি, সেলফি, প্রাণখোলা আড্ডা ও মনোমুগ্ধকর লাইভ মিউজিক পরিবেশনার মাধ্যমে জমে ওঠে ঈদের উৎসব।

সন্ধ্যার পর মঞ্চে লাইভ মিউজিক পরিবেশন করেন রাসেল ইসলাম, তানভীর হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম ও শুভ সাথী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করে বাংলাদেশ কমিউনিটি সাউথ ওয়েস্ট, মিন্টো কিচেন, মেজবান ইঙ্গেলবার্ন, এবং প্রবাসে থাকা অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।

আয়োজক কমিটির অন্যতম প্রতিনিধি মাসুদ পারভেজ বলেন, প্রবাস জীবনের চাপ ও দূরত্ব ভুলে নিজেকে খুঁজে পাওয়ার এ এক অনন্য অভিজ্ঞতা। আমরা চাই, সবাই যেন প্রবাসেও নিজেদের একটি পরিবারের অংশ মনে করেন।

আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ইব্রাহিম খালিল মাসুদ, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ নূরুল মাসুদ, আজমি, ইয়াসির আহমেদ সবুজ, শামসুল আলম, মোহাম্মদ রেজাউল হাসান শপন, মনির দেওয়ান, মাহমুদ ইমন, তানভীর হাওলাদার, মামুন রেজা, আশরাফুল আলম রনি, রশিদ মাম্মা, মোহিবুল মুজিব, রেজা খান, মোহাম্মদ মোস্তফা হেলাল, আরিফুর রহমান, মইন সাব্বির, মাহমুদুল হাসান, মোহাম্মদ সামি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এই উৎসব শুধু একটি পুনর্মিলনী নয়, বরং প্রবাসে থেকেও বাংলাদেশের ঈদের আমেজ ও সামাজিক বন্ধনকে নতুন করে অনুভব করার এক অসাধারণ সুযোগ হয়ে উঠেছিল অংশগ্রহণকারীদের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।