বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুনারুঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-ছেলে আটক

চুনারুঘাট: (হবিগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

রাতের আঁধারে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশ করার সময় মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫-বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মণের স্ত্রী রেখা বর্মণ (৬০) ও ছেলে রিপন বর্মণ (৩২)।
এ ঘটনায় আটক মা-ছেলে, সীমান্তের আদম বেপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
৫৫-বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) রাতে রেখা বর্মণ ও তার ছেলে রিপন বর্মণ ৩ আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় আদম বেপারীরা পালিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সীমান্তে মানব পাচারকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুইজনকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।