বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১০টি সোনার বার আটক  করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এক দিনের ব্যাবধানে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে  আরো ১০ টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এর আগে ৮ ডিসেম্বর রবিবার  ডুগডুগি বাজার  থেকে  ৯টি  স্বর্ণের বারসহ ১ চোরাকারবারীকে আটক করেছিল বিজিবি। এ নিয়ে দুই দিনে ১৯ টি সোনার বার জব্দ করা হলো।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান  জানান, গোপন সংবাদের ভিক্তিতে  আজ রবিবার সকালে বারাদী সীমান্ত দিয়ে  ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বারাদী বিওপি’র টহল দল সীমান্তের ৮০ নং  পিলার  হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে এ্যাম্বুশ করে।  এ সময় বিজিবি টহলদল সন্দেহভাজন ১ যুবককে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে যেতে দেখে তাকে থামাতে বললে সে  কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগ তল্লাশী করে খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২টি পোটলায় আনুমানিক ০১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা।  এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা  দায়ের করেন।  আটককৃত স্বর্ণ  চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
এ এস মন্ডল
চুয়াডাঙ্গা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।