নিজস্ব প্রতিবেদক কেরানীগঞ্জের জিনজিরার মেয়ে সাদিয়া আফরিন। একসময় শুধু পরিবারের দায়িত্বেই সীমাবদ্ধ থাকলেও এখন তিনি একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তা। অনলাইনভিত্তিক তার ছোট উদ্যোগ ‘Mashaallah Collection’ আজ তাকে নতুন পরিচয়ে পরিচিত করেছে।
জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং বদরুনন্নেসা কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর অল্প বয়সেই বিয়ে হয় সাদিয়ার। কিছুদিনের মধ্যেই প্রথম সন্তানের মা হন তিনি। সংসারের সবকিছু সামলে নেওয়ার পরও তার মনে সব সময়ই ছিল—নিজেকে আরও কিছু করার সুযোগ দেওয়ার ইচ্ছা।
“বাহিরে গিয়ে কাজ করা সম্ভব ছিল না। কিন্তু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন আমার সব সময়ই ছিল,” বললেন সাদিয়া। সেই কারণেই ঘরে বসেই শুরু করেন অনলাইন ব্যবসা। দেশি ও পাকিস্তানি ড্রেস, বেডশিট, সালাত হিজাবসহ বিভিন্ন পণ্য নিয়ে যাত্রা শুরু করে Mashaallah Collection।
এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার পরিবার। স্বামী ও বাবা–মায়ের পূর্ণ সমর্থন সাদিয়াকে সাহস জুগিয়েছে। “তাদের উৎসাহ না থাকলে এত দূর আসতে পারতাম না,” জানালেন তিনি। পাশাপাশি কাস্টমারদের আস্থা ও ভালোবাসাও তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছে।
এখন সাদিয়া শুধু একজন সফল গৃহিণী ও মা নন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবেও। তার পরবর্তী লক্ষ্য অনলাইন থেকে অফলাইনে ব্যবসা সম্প্রসারণ করা। “স্বপ্ন দেখি আমার নিজস্ব একটি আউটলেটের, যেখানে অনলাইন–অফলাইন দুইভাবেই কাস্টমাররা Mashaallah Collection থেকে কেনাকাটা করতে পারবেন।”
নারী উদ্যোক্তাদের গল্প তুলে ধরার উদ্যোগ “Potrika Pata”–কে তিনি ধন্যবাদ জানান এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসিনা আনসার আপুর প্রতি।
সাদিয়া মনে করেন, “নারী আজ আত্মনির্ভরশীল—আমার ছোট এই উদ্যোগ তারই প্রমাণ।”

