বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টানা টস হেরে লারার রেকর্ডে রোহিত

Main Admin
মার্চ ৯, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

রোহিত বোধ হয় মেনে নিয়েছেন নিজের ভাগ্যকে। সম্ভবত ধরেই নিয়েছেন টস জয়টা আপাতত কপালে নেই। সবশেষ টস জিতেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।আজ সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এসে টানা ১২ ম্যাচে টস হারলেন ভারতের অধিনায়ক। ওয়ানডেতে এটি আবার ভারতের ১৫ তম টস হার।রোহিত আজ ছুঁয়েছেন ব্রায়ান লারাকে। এতদিন তার নামের পাশেই ছিল টানা ১২ ম্যাচে টস হারার রেকর্ড। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হেরেছিলেন লারা।অন্যদিকে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল তথা নভেম্বরের ১৯ তারিখ থেকে ২০২৫ সালের আজকের দিন তথা ৯ মার্চ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত।সবশেষ যেদিন টস জিতেছিলেন সেদিন নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত ওয়ানডে বিশ্বকাপের। তবে ফাইনালে টস হারের পাশাপাশি হেরেছিল ম্যাচও। এবারের ফাইনালেও টস হারা রোহিতের ভারত চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।