বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টিএসসিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগের টিএসসি চত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকায় মোহাম্মদ মোস্তফার ছেলে। সে পল্টনের স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামতের কাজ করতো।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ জানান, আমরা রক্তাক্ত অবস্থায় টিএসসি এলাকায় তাকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।