পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ট্যাক্সমুক্ত না, এমপিদের ব্যবহারের জন্য সরকারি গাড়ির প্রস্তাব ছিল: হাসনাত আবদুল্লাহ

Md Abu Bakar Siddique
এপ্রিল ২২, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংসদ সদস্যদের ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট নেওয়ার বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি এ ধরনের সুবিধা চাননি।

তার দাবি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও ও এসিল্যান্ডদের মত দায়িত্ব পালনের সময় সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

এর আগে মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের দাপ্তরিক কাজের জন্য অফিস বরাদ্দ দেওয়ার ঘোষণা আসে। এরপর সংসদ সদস্যদের ‘যাতায়াত সুবিধার’ জন্য সরকারি গাড়ির দেওয়ার দাবি তোলেন হাসনাত আবদুল্লাহ।

তবে হাসনাতের এই দাবির বিপরীতে সরকারের ‘ব্যয় সংকোচন নীতির’ কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

হাসনাতের গাড়ি চাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে, রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য আসতে থাকে। বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়ে হাসনাত দাবি করেন, তার আগের দিনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই একটা কমিটমেন্ট দিয়েছে, বহুদিনের প্রচলিত যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নেব না। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

“আমি আমার জায়গা থেকে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট সুবিধাটি নেব না। এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় যারা সংসদ সদস্য আছে, তাদেরকে একটি গাড়ি ব্যবহার করা দেওয়া যায় কিনা। সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।

“সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন।”

এতে অতিরিক্ত খরচও লাগবে না দাবি করে হাসনাত বলেন, “কারণ আমাদের সংসদ সদস্যদেরকে কিন্তু ইতোমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেন্যান্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। আমার যে বক্তব্যটা, সেটি হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি।”

হাসনাতের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিষয়টি আগেই স্পষ্ট করা হয়েছে। সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাকে দেশবাসী অভিনন্দন জানিয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।