নিজস্ব প্রতিবেদক ঢাকা : মেকআপ শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্র্যান্ড প্রোমোটার—তিন ভূমিকাতেই সমান দক্ষতা দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন তরুণ প্রতিভা রাহা। তাঁর অনলাইন প্ল্যাটফর্ম Raha’s Glam Vault এখন সৌন্দর্য–ফ্যাশন সচেতন তরুণ–তরুণীদের কাছে এক পরিচিত নাম।
দুই বছর আগেও রাহা ছিলেন একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তবে মেকআপের প্রতি আগ্রহ থেকেই তিনি তৈরি করতে শুরু করেন ছোট আকারের টিউটোরিয়াল ও রূপচর্চা–সংক্রান্ত ভিডিও। স্বল্প সময়ের মধ্যেই তাঁর ভিডিওগুলো দর্শকদের নজর কাড়ে। মেকআপ স্কিল, ক্যামেরার সামনে সাবলীলতা ও প্রোডাক্ট রিভিউয়ের নির্ভরযোগ্যতাই তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
রাহা সামাজিক মাধ্যমে নিয়মিত তুলে ধরেন ট্রেন্ডিং মেকআপ লুক, ফ্যাশন টিপস এবং ব্র্যান্ডেড কসমেটিক্সের সঠিক ব্যবহার। দর্শকের আস্থা বাড়ার পর বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড তাঁর সঙ্গে কাজ শুরু করে। বর্তমানে তিনি বেশ কয়েকটি বিউটি ও স্কিনকেয়ার ব্র্যান্ডের অফিশিয়াল প্রোমোটর।
রাহা বলেন, “মেকআপ আমার কাছে শুধু সৌন্দর্য নয়, এটি আত্মবিশ্বাস। আমি চাই, আমার কনটেন্ট দেখে অন্যরাও নিজেদের মতো করে সাজতে অনুপ্রাণিত হোক।”
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্ল্যাটফর্মে নিজের দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে রাহার সৃজনশীলতা ও ধারাবাহিকতা তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। শুধু কনটেন্ট না, গুণগত মান ও পেশাদারিত্ব তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে তুলেছে।
আগামীর পরিকল্পনা সম্পর্কে রাহা জানান, তিনি ‘রাহা’স গ্ল্যাম ভল্ট’–কে একটি পূর্ণাঙ্গ বিউটি ব্র্যান্ডে রূপ দিতে চান। পাশাপাশি মেকআপ ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজনের কথাও ভাবছেন তিনি।
ডিজিটাল যুগে যেখানে প্রতিযোগিতা তীব্র, সেখানে নিজের দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করে তরুণদের মাঝে এক নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছেন রাহা।

