বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

থেমে থেমে চলতে পারে বৃষ্টি, সর্বোচ্চ নোয়াখালীর মাইজদী কোর্টে

Main Admin
আগস্ট ২, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আকাশ আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা। শ্রাবণের মাঝামাঝিতে এসে গতকাল বৃহস্পতিবার থেকেই ঝরছে বৃষ্টি।  আবহাওয়া অধিদপ্তর বলছে,  দেশের বিভিন্ন জায়গায় আজ থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। সেখানে বৃষ্টি হয়েছে ২৭৬ মিলিমিটার। এরপরে এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সেখানে ২১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টি বেশি হচ্ছে। সে তুলনায় ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম। আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পরশু রোববার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।

এই বৃষ্টির কারণ হলো, শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা। উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের বেশির ভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।