বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নগদ ব্যবস্থাপনা সেবা নিতে এমটিবির সঙ্গে সিডিবিএলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) তাদের প্রাতিষ্ঠানিক অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থার আধুনিকায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় সিডিবিএল এমটিবির সমন্বিত এপিআইভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনা সেবা গ্রহণ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি এ তথ্য জানিয়েছে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় সিডিবিএল এমটিবি ই-ব্যাংকের মাধ্যমে তাদের বিভিন্ন অর্থ পরিশোধ ও অনলাইন অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালনা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।