https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

Main Admin
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে। রবিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস। বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গত বছর নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে। নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতির সামগ্রিক হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কম। তারপরও মাসিক ভিত্তিতে এর বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।