বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ব্রাজিলের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন পাঁচ ফুটবলার

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলতে নভেম্বরে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিঙ্গাপুরে ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এ দুটি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার।

সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। তাই কোপা আমেরিকা ও ফিফার পরবর্তী বড় টুর্নামেন্ট সামনে রেখে দল পুনর্গঠনে মনোযোগী হয়েছেন আনচেলত্তি। এ কারণে দলে চালাচ্ছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ব্রাজিল দলে জায়গা পেয়েছেন ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, ম্যানচেস্টার সিটির অ্যালান এবং শাখতার দোনেৎস্কের মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

নতুন মুখদের নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব গুণাবলি রয়েছে। জোনাথন জেসুস আমার কাছে খুব শক্তিশালী, দ্রুতগতির, আক্রমণাত্মক ও বুদ্ধিমান একজন ডিফেন্ডার বলে মনে হয়েছে। মারলন গোমেজও খুব গতিশীল। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাদের আরও ভালোভাবে চেনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের খেলোয়াড়দের রাখা হয়নি দলে

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো খেলোয়াড়কে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে লিগে অংশ নেওয়া অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ ছিল না।

ব্রাজিল ফুটবলের পরিচালক রদ্রিগো কায়েতানো জানান, শীর্ষ টুর্নামেন্টে যেসব ক্লাবের এখনো ম্যাচ বাকি রয়েছে, তাদের ক্ষতি না করার বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনচেলত্তি অবশ্য ব্রাজিলের প্রতিটি ক্লাব থেকে সর্বোচ্চ একজন করে খেলোয়াড় বেছে নিয়েছেন। ঘরোয়া লিগ থেকে দলে ডাক পেয়েছেন ছয়জন—কোরিতিবার পেদ্রো মরিস্কো, অ্যাতলেটিকো পারানায়েন্সের আর্থার দিয়াস, ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, বোটাফোগোর দানিলো ও সান্তোসের গ্যাব্রিয়েল বোন্তেম্পো। তাঁদের বেশির ভাগই ইতিমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেছেন।

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো (আল নাসর), লুকাস পেরি (তুরিনো) ও পেদ্রো মরিস্কো (কোরিতিবা)।

ডিফেন্ডার: আর্থার দিয়াস (অ্যাতলেটিকো পারানায়েন্সে), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাঘালায়েস (আর্সেনাল), জাইর কুনহা (নটিংহাম ফরেস্ট), জোনাথন জেসুস (ক্রুজেইরো), ভেন্ডারসন (মোনাকো), ভিটর রেইস (ম্যানচেস্টার সিটি) ও ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: আন্দ্রে লুইজ (করিন্থিয়ান্স), আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (আর্সেনাল), দানিলো (বোটাফোগো), গ্যাব্রিয়েল বোন্তেম্পো (সান্তোস), জোয়াও গোমেজ (অ্যাস্টন ভিলা) ও মারলন গোমেজ (শাখতার দোনেৎস্ক)।

ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা (শাখতার দোনেৎস্ক), অ্যালান (ম্যানচেস্টার সিটি), এন্ড্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আগামী ১০ ও ১১ নভেম্বরের মধ্যে পুরো দলকে অনুশীলনে পাওয়ার আশা করছেন আনচেলত্তি। জাপানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ সামনে রেখে শুরু হবে প্রস্তুতি।

এর আগে ফিফার সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল ব্রাজিল। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জয় পায় তারা। এরপর ভারতকে ৪-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।