বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়নগঞ্জে গারমেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়নগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা সিয়াম (১৮) নামের এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে।
নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে দশটার  দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায়।
নিহতের মা কাঞ্চন জানান,দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে  পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হেসিয়ারী কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে তাকে বাসায় এসে জানায় তাকে জানায় তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারছেনা।
স্থানীয়রা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মন,মেহেদী,ইকরাম, আব্দুল্লদহ ও মহিউদ্দিন সহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে নিহত সিয়াম কে অটোরিক্সা যোগে তক্কার মাঠ মসজিদ সংলন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।