পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাহিদ আহমেদ: স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ জয়

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ৮, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নাহিদ আহমেদ এক নাম যা এখন বাংলাদেশের মিডিয়া ও ফ্যাশন জগতে পরিচিত। মেকআপ ও হেয়ার আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু করলেও তার পথ ছিল সহজ নয়। শিক্ষাজীবনে তিনি তেজগাঁও কলেজ থেকে একাউন্টিং-এ অনার্স শেষ করেছেন, কিন্তু তাঁর সত্যিকারের প্যাশন ছিল মেকআপ শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করা।

নাহিদ জানান, “পুরুষ মেকআপ আর্টিস্ট হিসেবে সমাজের নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। তবে পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং পরিবারের অনুপ্রেরণায় আমি সবার ভালোবাসা অর্জন করেছি। এখন আলহামদুলিল্লাহ, নিজেকে একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করতে পেরেছি।”

বর্তমানে নাহিদ দেশের শীর্ষস্থানীয় সেলিব্রেটিদের সঙ্গে কাজ করছেন। তবে শুরুটা সহজ ছিল না। তিনি বলেন, “পথচলা চ্যালেঞ্জে ভরা ছিল। তবে সব বাধা অতিক্রম করে, আমি মেকআপ শিল্পে দক্ষতা অর্জন করেছি এবং এখন নতুন কিছু শেখার জন্য নিয়মিত কাজ করছি।”

‘BLEND by NF’—এক টিম, এক স্বপ্ন

নাহিদের নেতৃত্বে কাজ করছে ‘BLEND by NF’। এই টিমে আছেন তিনজন নারী বিশেষজ্ঞ এবং নাহিদ নিজেই একজন পুরুষ উদ্যোক্তা হিসেবে টিমের মেকআপ আর্টিস্ট। টিমের মধ্যে আছে বিউটিশিয়ান, হেয়ার কালার এক্সপার্ট, হেয়ার রিবন্ডিং এক্সপার্ট। নাহিদ বলেন, “আমাদের টিমের প্রতিটি সদস্য আলাদা দক্ষতা নিয়ে আসে। একসাথে কাজ করে আমরা দেশের মানুষকে আমাদের সৃজনশীলতা দেখাতে চাই।”

মাধ্যমের শক্তিশালী ভূমিকা

নাহিদ পত্রিকা পাতা, বিশেষ করে প্রিন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি বলেন, “পত্রিকার মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। এটি উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী মঞ্চ, যেখানে তারা নিজেদের কাজের পরিচিতি লাভ করতে পারে এবং সমাজে পরিবর্তন আনতে পারে।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি উচ্ছ্বাসিত। নাহিদ বলেন, “আমি চাই আমাদের টিম আরো দূর এগোয়। এই প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে আমরা আমাদের কাজকে আরও বিস্তৃত করতে চাই। নতুন ধারণা, নতুন শৈলী এবং নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা আরও অনেককে অনুপ্রাণিত করতে চাই।”

নাহিদের এই যাত্রা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস থাকলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।