বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নেপালে ক্যাব্‌ল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস, ভক্তদের জানালেন সতর্কবার্তা

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ৭, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ক্যাব্‌ল কারে চড়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

অপু বিশ্বাস জানান, নেপালের পোখারার অন্নপূর্ণা অঞ্চলের এই ক্যাব্‌ল কারটি অনেক উঁচুতে অবস্থিত। তাঁর ভাষ্য, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে ক্যাব্‌ল কারে চড়ার অভিজ্ঞতার তুলনায় এটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’

রোমাঞ্চকর এই অভিজ্ঞতার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, যাঁদের উচ্চতাভীতি (হাইফোবিয়া) রয়েছে বা হৃদ্‌রোগজনিত সমস্যা আছে, তাঁদের এই ক্যাব্‌ল কারে না ওঠাই ভালো।

লাইভে তিনি আরও জানান, এই মুহূর্তে নিজের সন্তানকে খুব বেশি মনে পড়ছে।

অপু বিশ্বাস বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’–এর শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। লাইভে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ভক্তরাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

এ সময় তিনি ঘোষণা দেন, যাঁরা তাঁর লাইভে বেশি বেশি মন্তব্য করবেন, তাঁদের মধ্য থেকে কয়েকজনকে তাঁর প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সেবা এবং উপহার হিসেবে পোশাক দেওয়া হবে।

লাইভের শেষদিকে নতুন সিনেমার সফলতা এবং তাঁর সন্তানের জন্য সবার কাছে দোয়া চান অপু বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।