দুই সন্তানের মা, সংগ্রামী নারী ও উদীয়মান উদ্যোক্তা তামান্না অর্চি নিজের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করেছেন। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড “ইয়ার্ডস অ্যান্ড টেলস (Yards & Tales)” আজ একটি প্রিমিয়াম লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পোশাকই একেকটি গল্পের অংশ। এখানে নারীরা এক প্ল্যাটফর্মেই পেতে পারেন ইউনিক, ক্লাসি এবং লাক্সারি সব কালেকশন।
তামান্না নিজের হাতে বাছাই করেন কাপড়, রঙ এবং কারচুপি, যেন প্রতিটি ডিজাইনে লুকানো থাকে তার জীবনের শক্তি ও সৌন্দর্য। সব উপকরণই প্রিমিয়াম মানের, যা তার ব্র্যান্ডকে অনন্য করে তুলেছে।
তবে এই সাফল্য সহজে আসেনি। দ্বিতীয় সন্তানের জন্মের পর তামান্না পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে জন্ম নেওয়া দুই সন্তানকে একাই সামলানো এবং একই সঙ্গে ব্যবসার দায়িত্ব চালানো ছিল চরম চ্যালেঞ্জ।
তারপরও তিনি হাল ছাড়েননি। ব্যবসা শুরু হওয়ার পর এক পর্যায়ে পাকিস্তানি নাগরিকের মাধ্যমে প্রতারণার শিকার হলেও তিনি থেমে যাননি। এছাড়া সমাজের নানা কটু মন্তব্যও তাকে মানসিকভাবে আঘাত দিয়েছিল—
“টাকার দরকার নাকি?”,
“এত ছোট বাচ্চা রেখে ব্যবসা?”,
“পর্দা করে আবার কাপড় বিক্রি?”
তবে পরিবার—স্বামী, বাবা ও ভাবি—সবসময় শক্ত দেয়ালের মতো পাশে ছিলেন। তাদের উৎসাহ ও সহায়তায় তামান্না নতুন করে দাঁড়াতে সক্ষম হন।
অতীতের বাধা পেরিয়ে, আজ তামান্নার লক্ষ্য আরও বড়। তিনি ভবিষ্যতে নিজস্ব লাইফস্টাইল স্টুডিও প্রতিষ্ঠা করতে চান এবং অসহায় ও পিছিয়ে পড়া নারীদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করতে চান।
তামান্না বলেন, “আমার সবকিছু আল্লাহর পরিকল্পনা। আমি শুধু তাঁর দেয়া শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছি।”
তার সংগ্রাম, দৃঢ়তা ও উদ্যোক্তা মনোভাব নারীদের জন্য একটি প্রেরণার উদাহরণ।

