পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে শেরেবাংলা নগরে শহীদ জিয়া মাজারে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এদিন সকাল থেকেই জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায়।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা শুভ শুভ দিন, ছাত্রদলের জন্মদিন। জিয়ার সৈনিক, এক হও, এক হও। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়েসহ নানা স্লোগান দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি— এ তিন মূলনীতি সামনে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।