পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রাইম ব্যাংকের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কর্মী ও তাদের পরিবারের সদস্যদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের ৯ হাজার ৬০০ জনেরও বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমা কাভারেজ প্রদান করবে মেটলাইফ।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

এ চুক্তি নিয়ে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইম ব্যাংকে আমরা সবসময়ই আমাদের কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মেটলাইফ বাংলাদেশের সাথে নতুন এই চুক্তি আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংকের সাথে তাদের যাত্রাকে আরো নিরাপদ এবং সহজ করে তুলবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, কর্মীদের সুরক্ষায় প্রাইম ব্যাংকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কর্মীদের প্রাধান্য দিলে সেই প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিষ্ঠানসমূহের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি সুরক্ষিত ও শক্তিশালী ভবিষ্যত গড়তে সহায়তা করার চলমান প্রতিশ্রুতির অংশ হিসাবেই আমরা আমাদের বীমা সেবা দিয়ে আসছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।