বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দরে তুলার গোডাউনে আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

তারেক হাছান, বন্দর উপজেলা সংবাদদাতা
নভেম্বর ৩০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলার বন্দরে একটি সুতার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ৩০-১২-২৪ ইং দুপুর ১২.১৫ ঘটিকার সময় বন্দর উপজেলার ঢাকেশ্বরী রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১২.৫০ মিনিটের দিকে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ী আক্তার মিয়া জানান, তার উপজেলার ঢাকেশ্বরী এলাকায় মেসার্স ইলিয়াস ট্রেডার্স নামে একটা সুতা তুলার গোডাউন রয়েছে। বেলা ১২.১৫ ঘটিকার সময় হঠাৎ করেই আক্তারের তুলার গোডাউনে মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা সুতার তুলা কারখানা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা পাঁচ টন তুলা ও মেশিনারি সহ সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ১২.৫০ মিনিটের দিকে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আক্তার মিয়ার প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।