পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু

Sun this Ja ham
মে ৯, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দেশের দরিদ্র অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে।

শুক্রবার বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার সাতটি উপজেলার ৩৩০জন দরিদ্র অসহায় মানুষের মাঝে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে। নারী পুরুষ, ধনী গরিব সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে বিএনপি দাঁড়াবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।