বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিজয় দিবসে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ১০ হাজার লোকের চিকিৎসাসেবা

তারেক হাছান - বন্দর উপজেলা প্রতিনিধিঃ 
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ১০ হাজার লোকের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুলে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ বাশার ও জেলা সিভিল সার্জন ডা. আ. ফ. ম মুশিউর রহমান উপস্থিত ছিলেন।
সেই সাথে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় এই চিকিৎসা সেবার আয়োজক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরাম, নারায়ণগঞ্জ আন-নূর সোসাইটি ও ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ।
একই সাথে মেডিসিন বিভাগ, ডেন্টাল বিভাগ, কার্ডিওলজি বিভাগ, নাক, কান ও গলা বিভাগ, চক্ষু বিভাগ, সার্জারী বিভাগ, শিশু বিভাগ, চর্ম ও যৌন রোগ বিভাগ, গাইনি বিভাগ, বক্ষব্যাধি বিভাগ ও অর্থোপেডিক বিভাগ সহ অন্যান্য বিভাগে এই চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. জামাল হোসাইন বলেন, অসহায় বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অসংখ্য মা-বোন ও ভাইয়েরা এসেছেন এখানে চিকিৎসা নেয়ার জন্য। আমরা প্রায় ১৭ টি বিভাগে প্রায় ৮০ জন চিকিৎসকের তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা ব্যবস্থাপনা সাজানো হয়েছে।
তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় একজন মুসলিম হিসবে আমাদের দায়বদ্ধতা থেকে এই চিকিৎসা সেবার আয়োজন করেছি। চিকিৎসা সেবা ছাড়াও আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে। দেশকে যারা কল্যাণমুখী দেখতে চায় তাদের নিয়েই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খান বলেন, আমরা মানুষকে সেবা দিতে চাই। আমরা সে লক্ষ্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।