পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

“মখমল” এক শিল্পীর নতুন শিল্প সত্ত্বার পরিচয়

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৭, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

গতানুগতিক কাজের চেয়ে সৃষ্টিশীল কাজগুলো ছেলেবেলা থেকেই বেশি টানতো আঁখিকে। আঁখি আলমগীর নামে পরিচিতি।

বাবা প্রখ্যাত অভিনেতা হলেও আঁখি র পরিচিতি সংগীতশিল্পী হিসেবে। যদিও তার শুরুটা ছিল ভাত দে ছবিতে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে শখের অভিনয় বাদ দিয়ে গানকেই বেছে নেন পেশা হিসেবে।আধুনিক,প্লেব্যাক কিংবা মঞ্চ-সব মাধ্যমেই শ্রোতাদের মন জয় করে নেন এই গুণী শিল্পী। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার।সৃজনশীলতার আরও একটি ধাপ উদ্যোক্তা জীবনে পা রাখলেন এই গুনি সংগীত শিল্পী।তার নিজস্ব ডিজাইনে চালু হলো ফ্যাশন ব্র্যান্ড “মখমল”।আঁখির করা ডিজাইনের পোশাকের মডেল হিসেবে দেখা যায় তারই মেয়ে স্নেহাকে।

আঁখির ভাষায়, ইনোভেটিভ যেকোনো কাজের প্রতি ছোটবেলা থেকে ছিল আমার দুর্বলতা। আর সেই দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবেই গড়ে তুলি ফ্যাশন ব্র্যান্ড মখমল। তিনি বলেন, করোনার এই সময়ে অনলাইনে মখমলের সকল পোশাক ক্রেতারা কিনতে পারবেন। করোনা পরবর্তী রাজধানীসহ বিভাগীয় শহরগুলো এমনকি দেশের বাহিরেও মখমলের শোরুম খোলার পরিকল্পনা রয়েছে।
শুধু পোশাক বিক্রি নয় মখমলের মাধ্যমে বহির্বিশ্বে তুলে ধরতে চাই বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে।

সঙ্গীত এর মত উদ্যোক্তা হিসেবে কতটুকু মুন্সিয়ানা ছাপ দেখাতে পারেন আঁখি , তারই অপেক্ষায় তার লাখো ভক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।