বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

বোয়িং না এয়ারবাসের উড়োজাহাজ কেনা হবে, সে সিদ্ধান্ত প্রতিবেদনের ভিত্তিতে: বিমানমন্ত্রী

Main Admin
জুলাই ৮, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বোয়িং না এয়ারবাস—কোন কোম্পানির উড়োজাহাজ কেনা হবে, তা নির্ভর করছে মূল্যায়ন প্রতিবেদনের ওপর। মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিমানমন্ত্রী এ কথাগুলো বলেছেন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  এক বিবৃতিতে তাঁদের বক্তব্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী বলেন, ‘আমরা নতুন উড়োজাহাজ কিনতে চাই। বোয়িং ও এয়ারবাস দুটি কোম্পানিই চাইছে, আমরা তাদের উড়োজাহাজ কিনি। দুই কোম্পানিই বিমান বাংলাদেশের কাছে প্রস্তাব জমা দিয়েছে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তাদের প্রস্তাব মূল্যায়ন করছে। মূল্যায়ন শেষ কমিটি যে কোম্পানির সুপারিশ করবে, তাদের উড়োজাহাজ কেনা হবে।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি-১-এ উন্নীতকরণ ও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও কথা হয়েছে বলে জানান ফারুক খান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল আইন ও নিজেদের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল প্রশাসনের নিয়ম মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, অংশীদারত্ব ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে বাংলাদেশের ক্রমবর্ধমান উড়োজাহাজশিল্পের অংশীদার হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।