পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মুসলিম দেশে অস্থিতিশীলতা চায় পশ্চিমারা: ইরান

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। এমন অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল শনিবার তেহরানে সফররত ইথিওপিয়ার হাউস অব পিপলস রিপ্রেজেন্টেটিভসের স্পিকার টাগেসে চাফোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। গালিবাফ বলেন, পশ্চিমা দেশগুলো পরিকল্পিতভাবে স্বাধীন ও মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর উচিত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। তিনি বলেন, সুদানে নিরাপত্তাহীনতার মূল কারণ জায়নবাদী শাসনব্যবস্থা। তারা আফ্রিকায় নিজেদের স্বার্থ হাসিলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্পিকার উদাহরণ টেনে বলেন, সুদানকে দুই ভাগে বিভক্ত করাও ছিল এমনই একটি ষড়যন্ত্র। গাজা, সিরিয়া ও ইয়েমেনেও একই ধরনের ষড়যন্ত্রের নজির দেখা যাচ্ছে। সাক্ষাতে গালিবাফ আফ্রিকা, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। ব্রিকস জোটে ইরানের অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটে যোগ দেওয়ার পর ইথিওপিয়ার মতো সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে প্রচেষ্টা চালাচ্ছে ইরান।

এ সময় তিনি ব্রিকস জোটভুক্ত দেশগুলোর মধ্যে ‘ব্রিকস পে’ বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, পাশাপাশি সম্পর্ক উন্নয়নে বাধা দূর করতে পারে বলেও মন্তব্য করেন।

সূত্র: মেহের নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।