বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি বুধবারের মধ্যে, বন্ধ হচ্ছে ছাব্বিশে

Main Admin
জুন ৩, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। আগামীকাল বুধবার (৪ জুন) এ প্রক্রিয়া শেষ হবে। আগামী বছর থেকে এ কোটায় আর ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২ জুন) মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি শুরু হয়।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশনা, অ্যাটর্নী জেনারেলের আইনি মতামত ও মন্ত্রণালয়ের নির্দেশনার অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে সংযুক্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ২ জুন হতে ৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ভর্তি হবেন। এখানে উল্লেখ্য যে, আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।

৪. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসা পত্র।

৬. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

৭. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত বিধি বিধান অনুসরণযোগ্য।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।