বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Main Admin
জুন ১৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বাড্ডায় তালাবদ্ধ বাসা থেকে সুমী আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উত্তর বাড্ডার একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমী পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. হানিফ হাওলাদারের মেয়ে। বর্তমানে স্বামীকে নিয়ে সুমী উত্তর বাড্ডার সোনা মিয়া মাতাব্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক জানিয়েছেন, সুমী আক্তার ৩-৪ মাস আগে বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্বামী মাঝে মধ্যে আসত না। তার স্বামীর সঙ্গে ঝগড়া হতো।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার স্বামীই তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি। বাসা বাহির দিয়ে লক করা ছিল। পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করেছে।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, তাকে মৃত্যুর আগে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।