বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, চালক-হেলপার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে এমএম লাভলী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, এমএম লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাঁরা কাজ শুরু করার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

রোজিনা আক্তার আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহতও হননি। তবে ঘটনার পর থেকে বাসটির চালক ও সহকারীকে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, বাসে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। পুলিশ চালককে খুঁজছে। পাশাপাশি কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।