পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শহিদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় শহিদ মিনারে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়? শহিদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে।’

এখন ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক।’

এ্যানি বলেন, এখনও বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবি জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।