বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শামির মায়ের পা ধরে সালাম করলেন কোহলি

Main Admin
মার্চ ১০, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

গতকাল রাতটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল ভারত ক্রিকেট দলের জন্য উৎসবের রাত। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত।জয়ের পর আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায় ভারতের দলের ও রিবারের সদস্যদের। মাঠে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামির মা আর বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা।শিরোপা উদযাপনের ছবি ছাড়াও দুটি ছবি ও মুহূর্ত বেশ সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। দীর্ঘ বিরতি শেষে ভারতের জাতীয় দলে ফেরা মোহাম্মদ শামি ৯ উইকেট নিয়ে দারুণ অবদান রেখেছেন ভারতের শিরোপা জয়ে। গতরাতে শামির মাকে সামনে পেয়ে পা ধরে সালাম করেছেন বিরাট কোহলি। পরে ছবিও তুলেছেন সতীর্থের মায়ের সঙ্গে।সালামের ভিডিও এবং ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সতীর্থের মায়ের প্রতি কোহলির সম্মান দেখানোর পন্থায় খুশি হয়েছেন ভক্ত ও সমর্থকরা।অনেকেই কোহলির প্রশংসা করে শেয়ার দিচ্ছেন সেই ভিডিও। লিখছেন কোহলিকে নিয়ে দারুণ সব কথাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।