বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যাতায়াত ব্যবস্থার উন্নয়নে সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে। এই প্রথমবার দেশটিতে এমন কোনো সড়ক ব্যবস্থা তৈরি হবে।

চলতি বছরেই ভারতের জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করবে গাড়ি। আর এই রাস্তাটিই ভারতের প্রথম সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে হতে চলেছে। এটি দিয়ে চলা যানবাহনের আলো কিংবা শব্দ কোনো কিছুই রাস্তা থেকে বন পর্যন্ত পৌঁছাতে পারবে না ।

সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ের বিশেষত্ব জানলে যে কেউ অবাক হবেন। এই রাস্তা এতটাই মসৃণ যে, এখানে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালানো যাবে। এই এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় বিশেষত্বটি হচ্ছে, এখানে একটি ১২ কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর তৈরি করা হবে। এর মাধ্যমে উদ্যানের ওপর দিয়ে যাওয়া যাবে। এছাড়াও এই রাস্তাকে সাউন্ডপ্রুফ হিসেবেই নির্মাণ করা হচ্ছে। আর এই সাউন্ডপ্রুফ সড়ক তৈরির মূল লক্ষ্যই হচ্ছে প্রাণীরা যাতে যানবাহনের শব্দে ক্ষতিগ্রস্ত না হয়। মূলত, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই অভিনব চিন্তা-ভাবনাকে বাস্তবায়িত করছেন।

এই এক্সপ্রেসওয়ের কি কি সুবিধা পাবেন যাত্রীরা
যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেও এই সড়কপথ তৈরি করা হচ্ছে। দুর্ঘটনা রোধ করার জন্য দুই পাশে বড় বড় রেলিং বসিয়ে নিরাপত্তা রাখা হবে। শুধু তাই নয়, জরুরি সময়ের জন্য ট্রমা সেন্টারের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোও এক্সপ্রেসওয়ের খুব কাছেই থাকবে। সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ের ওপরে যত বড় যান চলাচল করুক না কেন, তার আওয়াজ নিচের জঙ্গল পর্যন্ত পৌঁছাবে না। এমনকি কোনো আলো রাস্তা ভেদ করে বনের মধ্যেও প্রবেশ করবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।