পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য স্থগিত করছে ইংলিশ ক্রিকেট ক্লাব

Sun this Ja ham
মে ২, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইংলিশ ক্রিকেট ক্লাব কেন্ট তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে মন্তব্য করার সুযোগ স্থগিত করেছে। প্রধান কোচ অ্যাডাম হলিওয়েক মনে করেন, কড়া সমালোচনার কারণে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

চলতি মৌসুমটি ভালো যাচ্ছে না কেন্টের। তারা তিনটি ম্যাচ শেষে বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও সর্বনিম্ন বিভাগের একেবারে তলানিতে রয়েছে। তাদের এই ফর্মের কারণে হতাশ কেন্ট সমর্থকদের কাছ থেকে অনলাইনে কিছু কড়া মন্তব্য এসেছে।

স্থানীয় সময় শুক্রবার (১ এপ্রিল) ক্যান্টারবারিতে শুরু হওয়া ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের সর্বশেষ ম্যাচের আগে প্রকাশিত এক বিবৃতিতে হলিওয়েক স্বীকার করেছেন, দলের পারফরম্যান্স ‘আমরা নিজেদের কাছ থেকে যে মান আশা করি, তার ধারেকাছেও ছিল না।

কিন্তু হলিওয়েক যিনি সারে ও ইংল্যান্ডের সাবেক সতীর্থ গ্রাহাম থর্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।  যিনি ২০২৪ সালে আত্মহত্যা করেন।

কেন্টের কোচ হলিওক বলেছেন, খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে আমাকে অনেক কিছুর মোকাবিলা করতে হয়েছে, এটা কোনো গোপন বিষয় নয়। যার ছোট ভাই বেন, যিনি নিজেও ইংল্যান্ডের একজন অলরাউন্ডার ছিলেন। ২০০২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। হলিওক ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রবিন স্মিথেরও ঘনিষ্ঠ ছিলেন, যিনি গত বছরের শেষের দিকে মারা যাওয়ার আগে মদ্যপানে আসক্ত ছিলেন।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে আমি ইংল্যান্ডের হয়ে খেলা আমার দুই খেলোয়াড় ও বন্ধুকে মানসিক স্বাস্থ্যের দিক থেকে খারাপ পথে যেতে দেখেছি এবং আমি তাদের দুজনকেই হারিয়েছি। এটা আমার কাজের অংশ এবং আমার দায়িত্ব যে আমরা যেন এমনটা আর না দেখি তা নিশ্চিত করা।পেশাদার ক্রিকেট বিভাগ হিসেবে, আমাদের মিডিয়া দলের সঙ্গে মিলে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আপাতত আমাদের অফিসিয়াল কেন্ট ক্রিকেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে মন্তব্য করা স্থগিত রাখব।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তটি আমরা হালকাভাবে নিইনি এবং আমরা কোনোভাবেই মানুষের মতামত প্রকাশে বাধা দিচ্ছি না। কিন্তু খেলোয়াড় ও কর্মীদের স্বাধীনতা ও স্বচ্ছতার সঙ্গে চিন্তা করতে এবং খেলতে দেওয়ার জন্য আমাদের স্বল্পমেয়াদী কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্টের এক্স অ্যাকাউন্টে ১,০৪,০০০-এর বেশি এবং ইনস্টাগ্রামে ৬৪,০০০-এর বেশি ফলোয়ার রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।