বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক হাসান চৌধুরী
নভেম্বর ১৪, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

  1. বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক হাসান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মদনপুর বাসস্ট্যান্ডে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হীরন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, সহসভাপতি রহিম মীর,

মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার এবং মদনপুর ইউনিয়ন বিএনপি নেত্রী ও সাবেক মহিলা মেম্বার সাহার বানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেওয়ানবাগ থেকে শুরু হওয়া মিছিলটি মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।