নিজস্ব প্রতিবেদক : অনলাইন ও অফলাইন—দু’জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে সৌন্দর্যচর্চার বিভিন্ন সেবা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন তরুণ নারী উদ্যোক্তা পিয়া আহমেদ। “Piyas Beauty Zone” নামের তার বিউটি সার্ভিস পেজটি এখন অনেক নারী গ্রাহকের নির্ভরতার জায়গা।
মেকওভার থেকে শুরু করে ফেসিয়াল, চুল কাটা, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউরসহ বিভিন্ন বিউটি সার্ভিস—সবকিছুই তিনি নিজ হাতে বা তার প্রশিক্ষিত টিমের মাধ্যমে যত্ন নিয়ে করে থাকেন। প্রতিটি কাজেই থাকে নিষ্ঠা ও পেশাদারিত্ব।
পিয়া আহমেদ মনে করেন, একজন উদ্যোক্তার মূল শক্তি হলো সততা ও মনের বল। তাঁর ভাষায়, “সততা আর মনোবল যদি না থাকে, তবে উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব নয়। বাধা আসবেই, কিন্তু সেই বাধা পেরিয়েই এগিয়ে যেতে হয়।”
উদ্যোক্তা জীবনকে তিনি দেখেন একটি চ্যালেঞ্জ, ঝুঁকি ও পুরস্কারে ভরা যাত্রা হিসেবে। প্রতিটি পরিবর্তনকে তিনি ধরেন নতুন সুযোগ হিসেবে, আর প্রতিটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেন দৃঢ় সংকল্প নিয়ে।
নিজের পরিচয় তৈরির প্রত্যয়ে তিনি বলেন,
“আমি চাই আমার নিজের নামে মানুষ আমাকে চিনুক—কারো মেয়ে, কারো বউ বা কারো মা হিসেবে নয়। আমার পরিচয় হবে—আমি পিয়া, আমি একজন নারী উদ্যোক্তা, আমি একজন মেকআপ আর্টিস্ট এবং আমি ‘Piyas Beauty Zone’-এর ওনার।”
ধীরে ধীরে নিজের দক্ষতা, গ্রাহকসেবা ও অধ্যবসায়কে সঙ্গী করে তিনি এগিয়ে চলেছেন আরও বড় লক্ষ্যপানে। পিয়া আহমেদের এই পথচলা শুধু তার নিজের নয়—অনেক নারীর জন্যই প্রেরণা, যারা স্বপ্ন দেখে নিজের প্রতিভা দিয়ে কিছু করে দেখানোর।

