https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

স্বপ্নকে মিষ্টিতে মিশিয়ে এগিয়ে চলা উদ্যোক্তা হিমু আক্তার

Main Admin
নভেম্বর ৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: “যেখানেই থাকি, নিজের কিছু একটা করব”—এই ইচ্ছা থেকেই শুরু হয়েছিল হিমু আক্তারের উদ্যোক্তা জীবন। কেরানীগঞ্জের জিনজিরা এলাকার এই তরুণী এখন ঘরে বসেই নিজের উদ্যোগ “Hemu’s Delicious Cakes”–এর মাধ্যমে পরিচিতি পাচ্ছেন একজন সফল হোম বেকার হিসেবে।

হিমুর জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা সবই কেরানীগঞ্জে। ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি তাঁর আগ্রহ ছিল। আম্মুর রান্না দেখেই শেখা, আর সেই শেখাটাই আজ তাঁর পেশা ও পরিচয়ের অংশ হয়ে উঠেছে।

“আমার সব সময় মনে হতো, নিজের কিছু একটা করব। তখন সিদ্ধান্ত নিই, হোমমেড কেক নিয়ে কাজ করব,” বললেন হিমু আক্তার।

বেকিং শেখার শুরুটা ছিল তাঁর স্কুলের বান্ধবী আফরিন নাহিদ আপু–এর হাত ধরে।
“আফরিন নাহিদ আপুর কাছেই আমি বেকিং কোর্স কমপ্লিট করেছি। আপু খুব যত্ন করে আমাকে শিখিয়েছেন, তাই তাঁকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই,” বলেন হিমু।

২০২৩ সালে তিনি তাঁর উদ্যোক্তা জীবন শুরু করেন। পরিবারের পূর্ণ সমর্থন ও উৎসাহই তাঁকে সাহস দিয়েছে নিজের পথে হাঁটতে।
“আমার আম্মু, ভাইবোন সবাই পাশে ছিল। পরিবারের সাপোর্ট ছাড়া একজন নারী এগোতে পারে না, এটা আমি নিজের জীবনে বুঝেছি,” বলেন হিমু।

তিনি একজন Certified Chef–এর কাছ থেকে বেকিং কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছেন, যা তাঁর আত্মবিশ্বাস ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হিমু বলেন,
“আমি চাই আমার পেজ Hemu’s Delicious Cakes একদিন একটা ব্র্যান্ড হয়ে উঠুক। সবাই যেন এক নামে চিনে, এটাই আমার স্বপ্ন। আমার পরিচয়ে যেন আমার পরিবার গর্ব করতে পারে।”

শেষে তিনি সবাইকে অনুরোধ করেন,
“আমার জন্য দোয়া করবেন—আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং নিজের কাজ দিয়ে সবার ভালোবাসা অর্জন করতে পারি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।