বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৪৪ ঘণ্টা বন্ধ সিটি ব্যাংকের কার্যক্রম

Main Admin
মে ১২, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডাটা সেন্টার স্থানান্তর করার জন্য সিটি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৪৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। ব্যাংকটির ওয়েবসাইটে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সিটি ব্যাংকের বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তর করা হবে। এ জন্য আগামী শুক্রবার (৯ মে) রাত ১২টা থেকে রোববার (১১ মে) রাত ৮টা পর্যন্ত সিটি ব্যাংকের সব সেবা স্থগিত থাকবে।এ বিষয়ে গত ৩০ এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ডাটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং সব কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সিটি ব্যাংকের আবেদন সম্মতি দেওয়া হয়। সিটি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিটি ব্যাংকের সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।